ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাজারে এলো শাকিরার নতুন পারফিউম ‘রোহো’

  |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   121 বার পঠিত

বাজারে এলো শাকিরার নতুন পারফিউম ‘রোহো’

স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েননি কলম্বিয়ান গায়িকা শাকিরা। এ ঘটনার পর বরং তাঁর আয় আরও বেড়ে গেছে। শুধু মিউজিক ইন্ডাস্ট্রিতেই নয়, নারী ক্ষমতায়নে অনুপ্রাণিত হয়ে এবার নতুন পারফিউম নিয়ে এসেছেন শাকিরা।

সম্প্রতি তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন এ সুগন্ধি আনার ঘোষণা দেন। পারফিউমের নাম রাখা হয়েছে ‘রোজো’। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে পারফিউম সম্পর্কে বললেন এই গায়িকা। ভিডিওতে লাল পোশাকে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন শাকিরা। ভিডিও ক্লিপের বার্তায় বলা হয়েছে, ‘রোজোর’ সঙ্গে পরিচিত হন। ক্ষমতাবান নারীত্বের প্রতীক এবং শাকিরা পারফিউমসের প্রথম বডি পারফিউম।

নতুন পারফিউমের ঘোষণা দিতেই শাকিরার ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। যদিও এটিই শাকিরার ব্র্যান্ডের প্রথম পারফিউম নয়; এর আগেও তিনটি পারফিউম বাজারে এনেছেন কলম্বিয়ান গায়িকা। ঘ্রাণ ও মানের বিচারে পারফিউমগুলোকে আলাদা শ্রেণিতে ভাগ করা হয়েছে।

এগুলোর মধ্যে ‘ডান্স’ নামে পারফিউমের কৌটা দেখতে অদ্বিতীয়। কারণ, এটি শাকিরার ‘হিপস ডোন্ট লাই’ গানে তাঁর অঙ্গভঙ্গির প্রতিরূপ। এদিকে বিজ্ঞাপনের ট্রেলারে দেখা যায়, ‘রোজো’ পারফিউমের বোতলটি সাদামাটা ডিজাইনেই রাখা হয়েছে। এতে রাসপবেরি ও অ্যাম্বারের সুগন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে এটি অ্যামাজনে ২৫ ডলারের ছোট বোতলে পাওয়া যাচ্ছে।

প্রখ্যাত শিল্পীদের মধ্যে শাকিরাই প্রথম নন, যার পারফিউমের ব্র্যান্ড রয়েছে। বেশির ভাগ তারকাই নিজেদের তারকাখ্যাতি ব্যবহার করে ব্র্যান্ডের বিভিন্ন পণ্যকে জনপ্রিয় করে তুলেছেন। ২০১১ সালে টেইলর সুইফট পারফিউম বাজারে আনেন। জনপ্রিয় গায়িকা রিয়ানারও রয়েছে ‘রিরি’ নামে পারফিউম লাইন।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:৪০ এএম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।