ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভেঙে যাচ্ছে জো জোনাস-সোফির সংসার

  |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   170 বার পঠিত

ভেঙে যাচ্ছে জো জোনাস-সোফির সংসার

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে বিচ্ছেদের পথে হাঁটছেন হলিউডের জনপ্রিয় তারকা জুটি জো জোনাস এবং সোফি টার্নার। তবে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই দুজনকে একসঙ্গে দেখা গেছে একাধিক অনুষ্ঠানে। একে অপরের পাশে দাঁড়াতেও দেখা গেছে। এমনকি সম্প্রতি জোনাস ব্রাদার্সের মিউজিক সফরে জোয়ের সঙ্গেই ছিলেন সোফি।

তাই ভক্তদের মনে আশার সঞ্চার হয়েছিল যে এই জুটির বিচ্ছেদের খবরটি নিতান্তই গুজব! তবে গুজবকে সত্য প্রমাণ করে অবশেষে বিচ্ছেদের পথেই চূড়ান্ত পা বাড়ালেন জোনাস-টার্নার দম্পতি।

বিয়ের চার বছর পর বিবাহবিচ্ছেদ করছেন সোফি টার্নার এবং জো জোনাস। সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, প্রাপ্ত আদালতের নথি অনুযায়ী এই দম্পতি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন। নথি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দুই পক্ষের দাম্পত্যজীবন ভেঙে গেছে।

তারা উভয়েই বিচ্ছেদের জন্য তৈরি।

মঙ্গলবার, মিয়ামি-ডেড কাউন্টি আদালতে নথি জমা দিয়েছেন জোনাস। এই দম্পতির সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। জোনাস সন্তানদের হেফাজত ভাগ করে নেওয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে।

আদালতের নথি অনুসারে, জোনাস এবং টার্নারের একটি বিবাহপূর্ব চুক্তি রয়েছে।

২০১৬ সালে অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে জো জোনাসের প্রেমের খবর প্রকাশ্যে আসে। এরপর ২০১৭ সালে তাদের বাগদান হয়। ২০১৯ সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের ঠিক পরে লাস ভেগাসে তাদের বিয়ে হয়। ২০২০ সালে এই জুটির প্রথম সন্তান এবং ২০২২ সালে এই তাদের সংসারে দ্বিতীয় সন্তান আসে।

Facebook Comments Box

Posted ৯:৩৫ এএম | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।