ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কানাডার রাস্তায় ৫০ লাখ মৌমাছি

  |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   167 বার পঠিত

কানাডার রাস্তায় ৫০ লাখ মৌমাছি

কানাডার অন্টারিওর বার্লিংটনে রাস্তায় ছড়িয়ে পড়েছিল ৫০ লাখ মৌমাছি। মৌচাক বহনকারী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ার কারণে ওই ঘটনা ঘটে।

বিবিসির বরাতে জানা গেছে, পুলিশ পরে মাইকেল বারবার নামের এক মৌমাছি পালনকারীর সহায়তা নিয়ে সেগুলোর উদ্ধারকাজ শুরু করে। যেখানে মৌমাছি ছড়িয়ে পড়ে তার পাশেই ছিল মাইকেলের প্রতিষ্ঠান ‘গুয়েলফের ট্রাই-সিটি বি রেসকিউ’। মাইকেল জানান, দীর্ঘ ১১ বছরের কর্মজীবনে এ রকম অভিজ্ঞতা আর হয়নি তার। ভবিষ্যতে এ রকম আর হবে না এমন আশাও করেন তিনি।

জানা গেছে, বাক্সের ভেতর মৌমাছিসহ চাকগুলো ছিল। পরিবহনের সময় দুর্ঘটনার কারণে তাদের বাক্সগুলো বাঁধন খুলে ট্রাক থেকে পড়ে যায়। ব্যস উন্মুক্ত হয়ে পড়ে মৌমাছি।

পুলিশের ফোন পেয়ে মাইকেল সেখানে যান। কিন্তু তার একার পক্ষে পুরোটা সম্ভব ছিল না। তিনি সহযোগিতার জন্য অন্যান্য মৌমাছি পালনকারীর কাছে ফোন করেন। প্রায় এক ডজন মৌমাছি পালনকারী এগিয়ে আসেন পরে।

মাইকেল বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছানোর পর মনে হচ্ছিল মৌমাছির যেন বড় একটি মেঘ দেখছি । সেগুলো খুব ক্ষিপ্ত, বিভ্রান্ত ও গৃহহীন ছিল।’

তিনি আরও জানান, মৌচাকের বাক্সগুলো রাস্তার ১ হাজার ৩০০ ফুট ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। তার ট্রাকের সামনেই শুধু এক হাজার মৌমাছি ছিল এবং অন্যান্য মৌমাছি চারপাশে শব্দ করে উড়ছিল।

পুলিশ জনসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে এবং ওই এলাকা থেকে দূরে থাকতে বলে। রাস্তায় চলাচলকারী যানবাহনের চালকদের গাড়ির জানালা বন্ধ রাখতে এবং পথচারীদের দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়।

কয়েক ঘণ্টা পর বেশিরভাগ মৌমাছিকে মৌচাকে ফেরানো সম্ভব হয়। তবে কয়েকশ মৌমাছি দুর্ঘটনায় মারা গেছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৯:২৪ এএম | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।