ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

’জওয়ান’ ছবির ট্রেলার মুক্তির আগে মন্দিরে পূজো দিলেন শাহরুখ

  |   বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   130 বার পঠিত

’জওয়ান’ ছবির ট্রেলার মুক্তির আগে মন্দিরে পূজো দিলেন শাহরুখ

মুক্তির অপেক্ষায় শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির ট্রেলার। জানা গেছে, চেন্নাইয়ে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে জওয়ানের ট্রেলার। সে নিয়ে প্রস্তুতিও চলছে। তবে চেন্নাই যাওয়ার আগে সোজা জাম্মু গেলেন বলিউড বাদশা।

মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ বৈষ্ণোদেবীর মন্দিরে যান শাহরুখ। ‘পাঠান’ মুক্তির আগেও সেখানে দেবীর আশীর্বাদ নিয়েছিলেন এবারও তাই করলেন। খবর- আনন্দবাজারের।

শাহরুখের দেবীদর্শনের দিন পরনে ঢিলে ঢালা প্যান্ট, ছাই রঙা টিশার্ট, নীল রঙের জ্যাকেট ও মাথা ঢাকা টুপি পরে যান তিনি। তার মুখও ঢেকে রেখেছিলেন মাস্ক দিয়ে। এছাড়া চারপাশে ছিল নিরাপত্তার কড়া বলয়। কিন্তু শাহরুখ যাবেন, আর সে খবর চারদিকে ছড়াবে না, তা কি হয়! এ অভিনেতার মন্দিরে প্রবেশের ভিডিও ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে। এতে দেখা যায়, বেশ কিছুক্ষণ ধরে মন্দিরে ছিলেন তিনি।

এদিকে আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। আর আগে চেন্নাইয়ের শ্রী রাম ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছেন শাহরুখ। বুধবার দুপুর তিনটায় সেখানে হাজির হবেন এ অভিনেতা।

সম্প্রতি টুইট করে শাহরুখে লেখেন, ‘নমস্কার চেন্নাই, আমি আসছি। শ্রী রাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে-মেয়েরা তোমরা তৈরি তো? আমি উদগ্রীব তোমাদের সঙ্গে দেখা করতে। তোমাদের জন্য তা থাইয়া করতে পারি, যদি তোমরা চাও। দেখা হচ্ছে দুপুর ৩টার সময়।’

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:০৭ এএম | বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।