| শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 169 বার পঠিত
সাইফ আলী খান বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। মেয়ে সারা আলী খান বলিউডে অভিনয় শুরু করেছেন বেশ আগেই। এবার তার ছেলে ইব্রাহিম আলী খানও বলিউডে পা রাখছেন। তার অভিষেক হচ্ছে প্রখ্যাত প্রযোজক নির্মাতা করণ জোহরের হাত ধরে। তাও প্রখ্যাত অভিনেত্রী কাজলকে সঙ্গে নিয়ে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ সিনেমার নাম ‘সরজমিন’। কোনো নায়িকা নেই সিনেমায়। কাজল অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এটি পরিচালনা করছেন বোমন ইরানির ছেলে কায়োজ ইরানি।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন ইব্রাহিম। ফিরে এসে কাজ শুরু করেন ইন্ডাস্ট্রিতে।
বলিউডে যে একেবারেই কাজ করার অভিজ্ঞতা নেই ইব্রাহিমের, তা বলা যায় না। করণের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সেটেও রয়েছেন সাইফ-অমৃতার পুত্র। তবে অভিনেতা নয়, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তবে এবার মূল অভিনেতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে ইব্রাহিমের।
Posted ৪:৫৮ এএম | শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।