ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চলতি সপ্তাহেই ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’

  |   সোমবার, ২১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   158 বার পঠিত

চলতি সপ্তাহেই ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’

সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন আফরান নিশো। প্রথম ছবি দিয়েই বড়পর্দা জয় করে নিয়েছেন অভিনেতা। দেশ-বিদেশে রমরমিয়ে চলছে ছবিটি। নতুন খবর হলো, প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হচ্ছে চলচ্চিত্রটি। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এ ছবি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ওটিটিতে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানানো হয়েছে চরকির ফেসবুক পেজ থেকে। সেখানে লেখা হয়েছে, ২৪ আগস্ট চরকিতে আসছে বছরের সবচেয়ে বড় সুপারহিট রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’-এর এক্সটেন্ডেড ভার্সন!

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নিশো বলেন, আমরা সবাই খুব ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে সিনেমাটা করেছি। সেটার প্রতিফলন দর্শক প্রেক্ষাগৃহে দেখেছেন। এবার সেটির নতুন ভার্সন মুক্তি পাবে চরকিতে। যারা নানান কারণে হয়তো হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি, তারা এখন চরকিতে দেখার সুযোগ পাচ্ছেন, সঙ্গে থাকছে বাড়তি চমক।

এদিকে জানা যায়, সিনেমা হলে এখনও দাপট দেখাচ্ছে ‘সুড়ঙ্গ’। মুক্তির অষ্টম সপ্তাহে এসেও স্টার সিনেপ্লেক্সের ছয় শাখায় ১০টি শোসহ ঢাকা ও ঢাকার বাইরে ১৬ প্রেক্ষাগৃহে চলছে। তবুও যারা হলে গিয়ে ছবিটি উপভোগ করতে পারেননি তাদের জন্য ওটিটতে এ ছবির মুক্তি যেন আনন্দের খবর।

‘সুড়ঙ্গে’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নিশো। এখানে তার বিপরীতে আছেন তমা মির্জা।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:৫৩ এএম | সোমবার, ২১ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।