| বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 161 বার পঠিত
যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়িকা ব্রিটনি স্পিয়ার্স ও তার স্বামী স্যাম আসগরী বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন। ২০২২ সালের ৯ জুন তারা বিয়ে করেছিলেন।
স্পিয়ার্স ও আসগরীর বিবাহবিচ্ছেদের কথা প্রথম জানায় যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েডে পত্রিকা টিএমজেড। পরবর্তীতে এপি ও বিবিসিও একই বিষয়ে প্রতিবেদন করেছে।
টিএমজেডের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৬ আগস্ট) স্পিয়ার্স ও আসগরী বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তবে এখনো তাদের বিবাহবিচ্ছেদের প্রকৃত ধরন সম্পর্কে জানা যায়ানি। অর্থাৎ কে কাকে কত ক্ষতিপূরণ দেবেন, কোন সম্পত্তি কে পাবেন, কোন ঋণ কাকে পরিশোধ করতে হবে ইত্যাদি এখনো জানা যায়নি।
পিতার সঙ্গে সম্পত্তির অধিকার সম্পর্কিত এক মামলায় ১৩ বছর লড়াইয়ের পর জিতার ছয় মাসের মাথায় ইরানি বংশোদ্ভুত আসগরীকের গত বছর বিয়ে করেছিলেন স্পিয়ার্স।
অবশ্য তাদের পরিচয় হয়েছিল বেশ কয়েক বছর আগে ২০১৬ সালে। ‘স্লাম্ভার পার্টি’ নামের নিজের একটা গানের ভিডিও শুটিংয়ে আসগরীর সঙ্গে স্পিয়ার্সের পরিচয় হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে ‘প্রিন্সেস অব পপ’ খ্যাত স্পিয়ার্সকে প্রপোজ করেন আসগরী। আসগরী পেশায় মডেল ও অভিনেতা।
মাত্রা ১৪ মাসের মাথায় কেন বিচ্ছেদে যাচ্ছেন এ সম্পর্কে স্পিয়ার্স কিছু বলেছেন কিনা তা জানা যায়নি। আসগরী সংক্ষেপে বলেছেন, তাদের মধ্যে এমন সব পার্থক্য রয়েছে যা ঘুছানো অসম্ভব।
স্পিয়ার্স ইতোঃপূর্বে দুইবার বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্রের ড্যান্সার কেভিন ফেডারলাইনের ঘরে তাদের দুই সন্তান রয়েছে।
Posted ১২:০৩ পিএম | বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।