ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পুত্র সন্তানের মা হলেন ইলিয়ানা

  |   রবিবার, ০৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   161 বার পঠিত

পুত্র সন্তানের মা হলেন ইলিয়ানা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ দিয়েছেন সুখবর। সন্তানের মা হয়েছেন তিনি। গত ১ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে পুত্রের ছবি পোস্ট করে এসব তথ্য জানান তিনি।

পোস্ট করা ছবিতে দেখা যায়, সদ্যোজাত শিশুটি ঘুমিয়ে আছে। তার ওপর লেখা, ‘কোয়া ফিনিক্স ডলান। ২০২৩ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেছে।’ এ ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন— ‘আমাদের প্রিয় পুত্রকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে কতটা আনন্দিত, তা ভাষায় প্রকাশ করতে পারব না। পূর্ণতায় হৃদয় ভরে গেছে।’

ইলিয়ানা ডিক্রুজ এখনো অবিবাহিত। বিয়ের আগে মা হতে যাওয়ার ঘোষণা দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। অনেকে বিস্ময় প্রকাশ করে অভিনন্দন জানিয়েছিলেন। অনেকে কটাক্ষ করতেও ছাড়েননি নায়িকাকে। পুত্র সন্তান জন্মের খবর জানানোর পরও একই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশ্ন তুলেছেন— ‘তোমার সন্তানের বাবা কে?’ বিষয়টি নিয়ে জোর সমালোচনা চললেও এখনো মুখ খুলেননি ইলিয়ানা।

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মাইকেল সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন অনেক দিন ধরেই উড়ছে। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মালদ্বীপে অভিনেত্রীর পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। তারপরই মূলত, এ জুটির প্রেমের গুঞ্জন ওঠে।

কয়েক দিন আগে ইলিয়ানা রহস্যময় এক যুবকের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেন— ‘ডেট নাইট উইথ লাভলি ম্যান।’ তারপর বদলে গেছে ইলিয়ানার প্রেমের গুঞ্জনের সমীকরণ। যদিও রহস্যময় ব্যক্তিকে নিয়ে কোনো তথ্য জানাননি এই অভিনেত্রী। তবে নেটিজেনদের ধারণা, এই ব্যক্তি ইলিয়ানার সন্তানের বাবা।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:৫০ পিএম | রবিবার, ০৬ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।