| রবিবার, ০৬ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 161 বার পঠিত
গতবছর মা হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তবে মেয়ে জন্মের পরই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল পরিবারে। জন্মের সময়ই জানা গেছে বিপাশার মেয়ে দেবীর হার্টে দুটি ছিদ্র রয়েছে। তারপর থেকেই রাতের ঘুম উড়ে গিয়েছিল বিপাশা ও তার স্বামী করণ সিং গ্রোভারের।
সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো’তে এসে এমনই ভয়ানক ঘটনা সকলের সঙ্গে শেয়ার করেন বিপাশা বসু। মেয়ের অসুস্থতার কথা শেয়ার করতে গিয়ে কেঁদে ফেলেন বিপাশা।
বিপাশা জানান, সন্তান জন্মের সময়ই তিনি সমস্যাটির বিষয়ে জেনেছিলেন। তখন থেকেই তাকে আগলে আগলে রাখেন।
মাত্র তিন মাস বয়সে ওপেন হার্ট সার্জারি হয় দেবীর। সেই সময়ের লড়াইটা ঠিক কতটা কঠিন ছিল, তা ভাষায় বোঝানোর নয়। এখন ভাল আছে দেবী। বর্তমানে তার বয়স ৯ মাস।
Posted ২:২৩ পিএম | রবিবার, ০৬ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।