ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কবে আসছে ‘কৃষ-৪’ জানালেন হৃতিকের বাবা

  |   শনিবার, ০৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   166 বার পঠিত

কবে আসছে ‘কৃষ-৪’ জানালেন হৃতিকের বাবা

বিগত কয়েক বছর ধরেই আলোচনা চলছিল হৃতিক রোশান অভিনীত বহুল প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি কৃষের চতুর্থ কিস্তি নিয়ে। তবে দর্শক-অনুরাগীদের মনে বেশ কয়েকবার আশা জাগানোর পরেও প্রায় অনিশ্চিত ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ।

শুধু তাই নয়, চলতি বছরের প্রথম দিকে ‘কৃষ-৪’ নিয়ে আলোচনাও শুরু হয়েছিল। ওই সময় সংশ্লিষ্টদের তরফে জানানো হয়েছিল, প্রযুক্তিগত কারণে আটকে রয়েছে সিনেমাটি। তবে এবার জানা গেল প্রযুক্তিগত কারণে নয়, আর্থিক সংকটের জেরেই নাকি আটকে আছে এই সিনেমা।

সম্প্রতি ‘কৃষ-৪’ সম্পর্কে হৃতিকের বাবা ও পরিচালক রাকেশ রোশন জানান, মূলত বাজেট সংকটের কারণেই নাকি ‘কৃষ-৪’ প্রজেক্ট নিয়ে এক পা এগিয়েও দুই পা পিছিয়ে আসছেন তারা।

এই নির্মাতার কথায়, ওটিটি প্লাটফর্মের এই যুগে এখনও পর্যাপ্ত পরিমাণ দর্শকেরা প্রেক্ষাগৃহে ফিরছেন না। এদিকে ‘কোহি মিল গ্যায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ-৩’-এর বক্স অফিসের বিরাট সাফল্যের ধারা বজায় রাখতে হলে ‘কৃষ-৪’ বেশ বড় মাপেই বানাতে হবে।

তিনি আরও জানান, হলিউডের এক-একটা সুপারহিরো ছবির বাজেট থাকে ৫০০-৬০০ মিলিয়ন ডলার। সেখানে আমাদের ছবির সেই বাজেট ২০০-৩০০ কোটির বেশি নয়। তাহলে এই বাজেটে কীভাবে বড় মাপের ছবি তৈরি হবে! একই সঙ্গে বাচ্চারা আজকাল হলিউডের তৈরি সুপারহিরো মুভিগুলোর ওপরই বেশি ঝুঁকছে। সেক্ষেত্রে তাদের প্রত্যাশা এখন অন্য লেভেলে।

এদিকে বলিউডে বর্তমান সময়ে বিগ বাজেটের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও তেমন ভালো ব্যবসা করছে না বলে দাবি রাকেশ রোশানের। ফলে সব দিকে বিচার না করে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:০২ পিএম | শনিবার, ০৫ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।