| শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 140 বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আটজন।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, সকালে কাশিমপুর এলাকা থেকে মাইক্রোবাসে করে ১০ জন কিশোরগঞ্জের নিকলীতে বেড়াতে যাওয়ার উদ্দেশে বের হন। পথে বাইমাইল এলাকায় এলে চলন্ত মাইক্রোবাসের চাকা ফেটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি সামনে ও পাশে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় কমপক্ষে আটজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৪:৫৯ এএম | শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।