| রবিবার, ৩০ জুলাই ২০২৩ | প্রিন্ট | 153 বার পঠিত
‘ব্যাচেলর পয়েন্ট’ জনপ্রিয় ধারাবাহিকগুলোর অন্যতম। কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটিতে অন্যতম চরিত্র কাবিলা (জিয়াউল হক পলাশ)। পলাশ ছেলে সন্তানের বাবা হয়েছেন। তিনি নিজেই সত্যতা নিশ্চিত করেছেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোববার সকাল সাড়ে ৯টায় পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন।
পলাশ বলেছেন, ‘আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন।’
পলাশ গত বছরের ১৬ ডিসেম্বর বিয়ের খবর প্রকাশ্যে আনেন। তখন জানানো হয়, কিছুদিন আগে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
Posted ১:২৯ পিএম | রবিবার, ৩০ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।