ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ধর্মঘটে স্থগিত হলো ‘এমি অ্যাওয়ার্ড’

  |   শনিবার, ২৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   155 বার পঠিত

ধর্মঘটে স্থগিত হলো ‘এমি অ্যাওয়ার্ড’

হলিউডের অন্যতম জনপ্রিয় পুরস্কার ‘দ্য এমি আওয়ার্ড’ এ বছর স্থগিত ঘোষণা করা হয়েছে। হলিউড শিল্পী, কলাকুশলী ও লেখকদের অবরোধের কারণে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হচ্ছে না।

চলতি বছরের ৭৫তম এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ১৮ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে হলিউড শিল্পী, কলাকুশলী ও লেখকদের সমিতি রাইটার্স গিল্ড অব আমেরিকা ও স্ক্রিন অ্যাক্টর গিল্ড নানা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে। আর এ কারণে এ সমিতির সকল সদস্য কোনো কাজ, প্রচারণা এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।

শিল্পী, লেখক ও কলাকুশলীদের দুই সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা ও স্ক্রিন অ্যাক্টর গিল্ড মূলত সিনেমা, সিরিজ ও টিভি ড্রামায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’-র ব্যবহার সীমিতকরণের দাবি জানিয়েছে।
 
এছাড়া মোশন পিকচার ও টেলিভিশন প্রোডিউসারদের সাথে মুনাফা শেয়ারিংয়ের মতো কিছু বিষয় নিয়ে আলোচনা করছে শিল্পী, লেখক ও কলাকুশলীদের সংগঠন দুটি।
  
হলিউডের ইতিহাসে মিডিয়াকর্মীদের সবচেয়ে বড় ধর্মঘট এটি। গত ৬০ বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি বলে জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
 
এ কারণে স্থগিত করা হয়েছে ‘এমি অ্যাওয়ার্ড’ । অনুষ্ঠানটি স্থগিত করার পর কোনো নতুন তারিখ ঘোষণা দেয়নি আয়োজকরা। তারা জানিয়েছেন, শিল্পীরা সমঝোতায় পৌঁছানো পর্যন্ত তারা অপেক্ষা করবেন। তবে ধারণা করা হচ্ছে, এ বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত না হয়ে আগামী বছরের জানুয়ারিতে হতে পারে শিল্পী, লেখক ও কলাকুশলীদের সম্মানজনক অনুষ্ঠান ‘এমি অ্যাওয়ার্ড’। 
Facebook Comments Box

Posted ১:৫২ পিএম | শনিবার, ২৯ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।