| মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 157 বার পঠিত
ইন্সট্রাগ্রাম থেকে বলিউড শোবিজ উরফি জাভেদকে নিয়ে চর্চা হয় নিয়মিত। শরীর নিয়ে এতো খোলামেলা ফ্যশান কেউ করেনি তার আগে। তবে এবার বিপাকে পড়েছেন এই ফ্যাশানিস্ট । সূত্র: নিউজ ১৮
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন উরফি। সেখানে তিনি জানিয়েছেন, চোখে আই ফিলার করিয়েছেন তিনি কিন্তু তা একদমই ঠিক হয়নি। যার কারণে মন ভাল নেই উরফির।
ফ্যাশানিস্টের মুখের এই বিশ্রী অবস্থা দেখে রীতিমতো হতবাক হয়েছেন উরফি অনুরাগীরা। নো মেকআপ লুকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতেই চমকে উঠেছেন সকলে।
উরফি জানিয়েছেন, চোখের নিচের কালি নিয়ে এতটাই ট্রোল হতাম যে বাধ্য হয়েই আই ফিলার করাতে যাই। সেটা করানোর পর চোখের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। চোখের নিচে এতোটাই অসমান হয়ে গেছে মেকআপ করেও এটা আর ঠিক হবে না। কেন এমন করলাম নিজের সঙ্গে মন্তব্য করেছেন উরফি।
Posted ৬:৫৬ এএম | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।