| সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 153 বার পঠিত
হিন্দি সিনেমার অন্যতম হিট ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজিটির প্রতিটি চলচ্চিত্র দর্শকদের বিশুদ্ধ হাসির খোরাক হয়ে এসেছে। এতে অজয় দেবগন গোপালের ভূমিকায় অভিনয় করেছেন। সর্বশেষ ‘গোলমাল’ চলচ্চিত্রটি ২০১৭ সালে মুক্তি পেয়েছিল এবং এর নাম ছিল ‘গোলমাল এগেইন’।
এটি ছিল গোলমাল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। এর পর থেকেই ‘গোলমাল ৫’ ঘিরে দর্শকদের প্রত্যাশা রয়ে গেছে। তবে বেশ কয়েক বছরেও গোলমাল পাঁচ নিয়ে তেমন কোনো ঘোষণা শোনা যায়নি নির্মাতা রোহিত শেঠির মুখ থেকে। সম্প্রতি ভারতীয় গনমাধ্যম পরিচালক রোহিত শেঠিকে তার আসন্ন ফিল্ম টাইমলাইন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল।
জবাবে রোহিত বলেন, আমার ‘সিংহাম’ মুক্তি হয়েছিল ২০১৪ সালে এবং তখন আমি আমার শো ‘খাতরো কা খিলাড়ি’র প্রথম সিজন শুরু করি। বর্তমানে আমি ‘খাতরো কা খিলাড়ি’র এই সিজন শেষ করেছি এবং এরপর আমি সেই ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজিতেই হাত দেব। এই মুহূর্তে, আমাদের সব ফোকাস ‘সিংহাম ৩’কে ঘিরে। আগামী দু-তিন মাসের মধ্যে এটির শুটিং শুরু করব। আগামী বছরের জন্য আমার সব ফোকাস এবং এনার্জি সেদিকেই থাকবে। এর পরেই আমরা অন্য প্রকল্পগুলোর কথা ভাবতে পারি। তবে হ্যাঁ, অবশ্যই ‘গোলমাল ৫’ আমার লিস্টে রয়েছে।
২০০৬ সালে মুক্তি পায় রোহিত শেঠির পরিচালনায় কমেডি চলচ্চিত্র ‘গোলমাল : ফান আনলিমিটেড’। এতে অজয় দেবগনের পাশাপাশি শারমন জোশি, তুষার কাপুর এবং আরশাদ ওয়ার্সি অভিনয় করেছিলেন।
এরপর রোহিত তিনটি গোলমাল সিক্যুয়েল তৈরি করেছেন। গোলমাল রিটার্নস, গোলমাল ৩ এবং গোলমাল এগেইন। প্রতিটি চলচ্চিত্রই বক্স অফিসে ছিল দারুণ সফল।
Posted ৩:২৭ এএম | সোমবার, ১৭ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।