ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নিয়ম ভেঙে চুমুর দৃশ্যে কাজল

  |   সোমবার, ১৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   179 বার পঠিত

নিয়ম ভেঙে চুমুর দৃশ্যে কাজল

শাহরুখ খান থেকে সঞ্জয় দত্ত, বলিউডের প্রথম সারির অভিনেতাদের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী কাজল। এমনকি স্বামী অজয় দেবগনের সাথে কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। তবে তিনি কোন সিনেমায় চুমুর দৃশ্যে অভিনয় করেননি। এবার সেই নিয়ম ভাঙলেন অভিনেত্রী। বড় পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় না করলেও ওটিটির প্রথম প্রোজেক্টেই তিনি এতদিনের নিয়ম ভাঙলেন।

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ় ২’-এর চতুর্থ গল্পে দেবযানী সিং নামের এক চরিত্রে অভিনয় করেছেন কাজল। বৈবাহিক ধর্ষণের শিকার সে। এই সিরিজে সহ অভিনেতা কুমুদ মিশ্রের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাকে। সেই সঙ্গে প্রত্যক্ষ চুম্বনের দৃশ্যেও দেখা গেল অভিনেত্রীকে।

কাজলের সঙ্গে চুম্বনের দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে অভিনেতা কুমুদ ভারতীয় এক গণমাধ্যমকে বলেন, ‘এই দৃশ্যে অভিনয় করতে কোনও রকম কুণ্ঠা বোধ করিনি আমরা। বেশ কয়েক বার মহড়ার পর টেক দিলাম আমরা। শট শেষে মনিটরে গিয়ে দেখে নিই সব ঠিকঠাক আছে কি না। তার পর পরবর্তী শটের প্রস্তুতিতে লেগে পড়ি।’

অনেক দিন পর পর্দায় ফিরেছেন কাজল। ওটিটি সিরিজেও দেখা গিয়েছে তাকে। আমেরিকান সিরিজ় ‘দ্য গুড ওয়াইফ’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য ট্রায়াল’-এ মুখ্য ভূমিকায় রয়েছেন তিনি। ‘দ্য ট্রায়াল’ সিরিজ়ে দেখা যায়, আইনজীবী নয়নিকা সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন কাজল। সিরিজ়ে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন কাজল ও টলিউড অভিনেতা যিশু সেনগুপ্ত। ১৪ জুলাই থেকে হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সিরিজটি।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:৫১ এএম | সোমবার, ১৭ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।