ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এবার আসছে ‘থ্রি ইডিয়টস টু’

  |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   177 বার পঠিত

এবার আসছে ‘থ্রি ইডিয়টস টু’

থ্রি ইডিয়টস’ নির্মাণের এক যুগের বেশি সময় কেটে গেলেও মানুষের কাছে আজও সমান জনপ্রিয় রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি। আমির খান, মাধবন ও শরমন জোশী, কারিনা কাপুর, বোমান ইরানি অভিনীত এই সিনেমা ঝড় তুলেছিলে বক্স অফিসে।দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সিনেমার সিক্যুয়েলের জন্য। অবশেষে এবার এই সিনেমার সিক্যুয়েল নিয়ে পাওয়া গেল সুখবর। সূত্র: ডিবিসি

সম্প্রতি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন অভিনেতা শরমন। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, পর্দার রাজু রাস্তোগি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, দ্বিতীয় সিনেমার গল্প নিয়ে বেশ কিছু ভাবনা আছে তাদের।

শরমনের কথায়, ‘আমরা এর আগেও চিন্তা-ভাবনা করেছি, একাধিকবার আলোচনাও করেছি। আসলে রাজকুমার হিরানি শুধুমাত্র সিক্যুয়েল বানানোর জন্যই ‘থ্রি ইডিয়টস টু’ বানাতে চান না। এর আগেও তো তিনি সফল ভাবে সিক্যুয়েল বানিয়েছেন। গল্পটাই সেখানে প্রাধান্য পায়। গুণগত মান নিয়ে একেবারেই আপস করতে চান না রাজকুমার স্যার। আমরা তাই আশা করে বসে আছি, একবার গল্পটা চূড়ান্ত হয়ে গেলেই সিনেমার কাজ শুরু হয়ে যাবে।’

গত মার্চ মাসে নিজের একটি সিনেমার প্রচারে আমির ও মাধবনকে সঙ্গে নিয়ে একটি ভিডিও শুট করেছিলেন শরমন। সেই ভিডিও থেকেই জল্পনা শুরু হয় ‘থ্রি ইডিয়টস টু’ নিয়ে। তারপরে কারিনা ও বোমানও সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন শরমনকে জবাব দিতে।

‘থ্রি ইডিয়টস’ মুক্তি পাওয়ার এত বছর পরেও সিনেমার তারকাদের সমীকরণ দেখে আরও উৎসাহী দর্শক ও অনুরাগীরা। সিক্যুয়েল তৈরি হলে যে সাফল্য অর্জন করতে যে বিশেষ কাঠখড় পোড়াতে হবে না, তাও স্পষ্ট তাদের উদ্দীপনা দেখেই।

Facebook Comments Box

Posted ৩:৫০ এএম | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।