| সোমবার, ২২ মে ২০২৩ | প্রিন্ট | 153 বার পঠিত
বলিউড তারকাদের সন্তানদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। পাপারাজ্জিরাও দেখামাত্র পিছু নেন তাদের। স্টারকিডদের মধ্যে অন্যতম সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলি খান। এবার বোন সারা আলির পথে হাঁটছেন তিনি। শিগগিরই বড় পর্দায় দেখা যাবে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সারা এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। এও যোগ করেছেন, ভাই অভিনয়ে আসছে। শুট শেষ করেছে। তিনি আর তার মা অমৃতা সিং খুব খুশি।
সারার কথায়, ‘ভাই বড় হলেও আমার আর মায়ের কাছে এখনও ছোট্ট ইব্রাহিম। তাই স্কুল থেকে ফিরলে আমরা যেমন ওকে নিয়ে হইচই করতাম এখনও শুট থেকে ফিরলে সেটাই করি। এরইমধ্যে প্রথম ছবির শুট শেষ করে ফেলল, বিশ্বাস হচ্ছে না। আশা, দর্শকেরা আমার মতো ওকেও ভালবাসবেন।’
কোন ছবি দিয়ে ইব্রাহিম পা রাখছেন অভিনয় দুনিয়ায়? বলিউড বলছে, মালয়ালি রোমান্টিক-কমেডি ‘হৃদয়ম’-এর হিন্দি সংস্করণ ‘সরজমিন’ ছবিতে আত্মপ্রকাশ করবেন। অভিনয়ে আসার আগে তিনি আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত করণ জোহরের আগামী ছবি ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’তে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
Posted ৪:৪৪ এএম | সোমবার, ২২ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।