ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রথমবার কান উৎসবে সারা আলি খান

  |   বুধবার, ১৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   129 বার পঠিত

প্রথমবার কান উৎসবে সারা আলি খান

বিশ্বের সবচেয়ে পুরনো ও বড় চলচ্চিত্রের আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। প্রতি বছর দক্ষিণ ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে ঐতিহ্যবাহী এ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে।

মঙ্গলবার (১৬ মে) শুরু হয়েছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী এই আয়োজন চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
হলিউড-বলিউডসহ বিশ্বের সব ফিল্ম ইন্ড্রাষ্ট্রির সেলিব্রিটি অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের পদচারণায় টানা ১২ দিন মুখর থাকবে ফ্রান্সে কান নগরী। গেলবারের চেয়েও এবার উৎসব আরো বেশি জমে উঠার আশা করছেন আয়োজক কর্তৃপক্ষ।
৭৬তম আসরের উদ্বোধনী দিনেই প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। যিনি ভারতীয় পোশাকে ‘বধূ’ বেশে সৌন্দর্যেরে দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়াচ্ছেন।
কান চলচ্চিত্র উৎসব থেকে বেশ কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সারা। অভিনেত্রীর বেশ কিছু ছবি অনলাইনে ইতোমধ্যে ভাইরাল। এদিন আইভরি লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছিলেন সারা। সঙ্গে ছিল লম্বা ট্রেলসহ দোপাট্টা। ম্যাচিং কানের দুল আর ব্রেসলেটও পরেছিলেন তিনি।

ইনস্টাগ্রামের মন্তব্যের ঘরে প্রশংসা কুড়াচ্ছেন সারা। একজন মন্তব্য করেছেন, ‘সারার মধ্যে সব সময় ওর দেশের প্রতি টান ফুটে উঠে। ওর পোশাকও দেশ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে। ’

আরেকজন মন্তব্য করেছেন, ‘পুরো পতৌদির রাজকুমারীর ভাব আসছে তার পোশাক থেকে। ’ তৃতীয়জন লেখেন, ‘সারাকে পুরো মা অমৃতার মতো লাগছে এই পোশাকে।’

জানা গেছে, আবু জানি ও দীপক খোসলার ডিজাইনের লেহেঙ্গা পরেছিলেন এদিন সাইফকন্যা।

নিজের পোশাকের বর্ণনা করে তিনি বলেন, ‘এটি আবু ও সন্দীপের (খোসলা) একটি ঐতিহ্যবাহী সম্পূর্ণ হাতে তৈরি নকশা। আমি সব সময়ই আমার ভারতীয়ত্ব নিয়ে গর্ববোধ করি। এটি সব সময় মনে করায় যে আমি কে। এই পোশাক যতোটাই আধুনিক, ততটাই ঐতিহ্যবাহী। ’

কানে যাওয়ার আগেই মুক্তি পেয়েছে সারা ও ভিকি কৌশলের ‘জারা হটকে জারা বচকে’ সিনেমার ট্রেলার। মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা ‘এ ওয়াতান মেরে ওয়াতান’।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:২৯ পিএম | বুধবার, ১৭ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।