ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রে মাসজুড়ে জেমসের কনসার্ট

  |   রবিবার, ১৪ মে ২০২৩   |   প্রিন্ট   |   162 বার পঠিত

যুক্তরাষ্ট্রে মাসজুড়ে জেমসের কনসার্ট

কনসার্টে অংশ নিতে নিজ দল নগর বাউল নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেমস। এক মাস দেশটিতে বিভিন্ন আয়োজনে পারফর্ম করবে ব্যান্ডদলটি। নসার্টে অংশ নিতে নিজ দল নগর বাউল নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেমস। এক মাস দেশটিতে বিভিন্ন আয়োজনে পারফর্ম করবে ব্যান্ডদলটি।

নর্থ মিয়ামি বিচে ১৮ বছর ধরে আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলার। এবার ১৯তম আয়োজনে গান করবেন জেমস। ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে কনসার্ট।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরো ১০টি রাজ্যে তাদের শো রয়েছে।

তিনি বলেন, কনসার্টের এই সংখ্যাটা আরো বাড়বে, কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকই যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ডদলই এক মাস দেশটিতে থাকব।

সবশেষে ঈদুল ফিতরের চাঁদ রাতে প্রকাশ হয়েছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানের কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুরও করেছেন এই রকস্টার। এটি বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।

 

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:২৭ পিএম | রবিবার, ১৪ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।