ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে জয়া বচ্চন

  |   শনিবার, ১৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   166 বার পঠিত

প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে জয়া বচ্চন

জয়া বচ্চন অনেক দিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতির ফাঁকে মাঝেমধ্যে অভিনয় করতেন। জয়া সবসময় কাজ করেছেন পজিটিভ বা পরোপকারী চরিত্রে। অতীতের সব ছক ভেঙে প্রথমবারের মতো কাজ করতে চলেছেন নেতিবাচক চরিত্রে।

জয়া বচ্চনের বয়স এখন ৭৩ বছর। বর্ষীয়ান এই অভিনেত্রী এই বয়সে এসে ক্যারিয়ারে এমন এক্সপেরিমেন্ট করতে প্রথমে আপত্তি জানিয়েছিল। করণ জোহরের  অনুরোধে পরক্ষণেই মত পরিবর্তন করে ফেলেন। ‘কাভি খুশি, কাভি গম’ থেকে ‘কাল হো না হো’ সিনেমায় করণের পরিচালনায় ছিলেন জয়া বচ্চন। এবার তার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তেও রয়েছেন জয়া বচ্চন।

তাঁর চরিত্র প্রসঙ্গে পরিচালক করণ জোহর বলেন, ক্যারিয়ারে প্রথমবার জয়া বচ্চন এই ধরনের চরিত্রে অভিনয় করছেন। পুরো দল তাঁর এই চরিত্রের প্রশংসা করছেন। ‘গাল্লি বয়’-এর পর এবার ‘রকি অওর রানি কি প্রেমকাহিনি’ সিনেমায় জুটি বেঁধেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। সিনেমায় রণবীরের দাদির চরিত্রে দেখা যাবে জয়া বচ্চনকে।

সিনেমার চরিত্রটির অফার আসার পর জয়ার প্রতিক্রিয়া ছিল , ‘আমি, আমি করব এই চরিত্র! আমাকে কেন করতে হবে?’ সে সময় করণকে অনেক কষ্টে জয়াকে বোঝাতে হয়েছে কেন তাকেই এই চরিত্রের উপযুক্ত মনে করছেন তিনি।

স্রোতের বিপরীতে হাঁটতে বেশ বেগ পেতে হয়েছিল এই বর্ষীয়ান অভিনেত্রীকে। প্রথম কয়েকদিন জয়াকে বুঝতে হয়েছিল শয়তানের মাথা কীভাবে কাজ করে। তবে সুঅভিনেত্রী হওয়ার কারণে সহজেই সেটা বুঝে গেছিলেন তিনি। সিনেমা পাড়ার অনেকেই মনে করছেন  ‘জয়ার অন্যতম সেরা পারফরম্যান্স হতে চলেছে এই চরিত্র ।’ চলতি বছর ২৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

 

Facebook Comments Box

Posted ৪:৪৬ পিএম | শনিবার, ১৩ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।