| বুধবার, ০৩ মে ২০২৩ | প্রিন্ট | 108 বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে আইনটি সংস্কার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৩ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘অধিকারের ভবিষ্যৎ গঠন (শেপিং এ ফিউচার অফ রাইটস)’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।
ডিজিটাল সিকিউরিটি আইন সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা হরণের উদ্দেশ্যে করা হয়নি, এটা করা হয়েছে সাইবার অপরাধ দমন করার জন্য।
আইনমন্ত্রী বলেন, এখন মামলা হলেই তা গ্রহণ করা হয় না। এটা একটি বিশেষ সেলে পাঠানো হয়, এরপর যাচাই-বাছাই শেষে আদালতে মামলা দাখিল করা হয়। সেলকে বলা হয়েছে অযথা সাংবাদিকদের যেন গ্রেপ্তার করা না হয়।
‘প্রথম আলো গণতন্ত্রের শত্রু’-সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্য কতটা গ্রহণযোগ্য; সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, সবার যেমন বাকস্বাধীনতা আছে, প্রধানমন্ত্রীরও আছে। আর প্রথম আলোর সম্পাদক জামিন পেয়েছেন। জনগণই নির্ধারণ করবে কোনটি সঠিক, কোনটি সঠিক নয়।
‘তবে গণমাধ্যমের স্বাধীনতার লিস্টে বাংলাদেশ যদি আফগানিস্তানের নিচে থাকে, তবে সেটা আসলেই প্রশ্নের সৃষ্টি করে,’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আনিসুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, ইউনেস্কো ঢাকা অফিসের ইনচার্জ সুজান ভাইজ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের শিক্ষক ড. গীতি আরা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৮:০৭ এএম | বুধবার, ০৩ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।