ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী হ্যারি বেলাফন্তে

  |   বুধবার, ২৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   138 বার পঠিত

মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী হ্যারি বেলাফন্তে

কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী হ্যারি বেলাফন্তে আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার ম্যানহাটনের আপার ওয়েস্টসাইডে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী এ শিল্পী।

বেলাফন্টের মুখপাত্র কেন সানশাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই তারকার।

সঙ্গীতের জগতে হ্যারির অবদান অনস্বীকার্য। পঞ্চাশের দশকে নিজস্ব গায়কিতে লোকগানের জগতে আলোড়ন তোলেন তিনি। শুধু গানের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেননি, তার সৃষ্টিকে হাতিয়ার করে আমেরিকার বর্ণবৈষম্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। সে সময় এক কৃষ্ণাঙ্গের গুরুগম্ভীর কণ্ঠের মাদকতা তোলপাড় করেছিল আমেরিকা তথা গোটা বিশ্বকে। বর্ণবৈষম্যের দেয়াল টপকে বৃহত্তর সমাজের কাছে পৌঁছতে সফল হয়েছিলেন তিনি।

১৯৫৪ সালে প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম। এরপর দ্বিতীয় অ্যালবামেই দেখলেন খ্যাতির মুখ। তবে ইতিহাস গড়ল তৃতীয় অ্যালবাম। ‘ক্যালিপসো’ নামের সেই অ্যালবামে জ্যামাইকান ঐতিহ্যের ছোঁয়া মার্কিনীদের অভিভূত করে। আমেরিকায় সেটিই প্রথম অ্যালবাম যেটা দশ লাখেরও বেশি বিক্রি হয়েছিল।

‘দ্য বানানা বোট সং’, ‘জাম্প ইন দ্য লাইন’ থেকে ‘কারমেন জোন্স’, ‘আইল্যান্ড ইন দ্য সান’, ‘অডস এগেনস্ট টুমরো’— পঞ্চাশের দশক জুড়ে একের পর এক হিট গানে কণ্ঠ দিয়েছিলেন বেলাফন্টে।

পঞ্চাশের দশকের শেষে তিনি ছিলেন সবচেয়ে বেশি আয় করা কৃষ্ণাঙ্গ শিল্পী। গায়ক হিসাবে সাফল্যের পর একের পর এক সিনেমার অফার আসতে শুরু করেছিল তার কাছে। এক সময় হলিউডের প্রথম সারির অভিনেতার তালিকায় নাম উঠে যায় বেলাফন্টের।

Facebook Comments Box

Posted ৬:৫৪ এএম | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।