| বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 181 বার পঠিত
বলিউডের প্রখ্যাত প্রযোজক-পরিচালক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া মারা গেছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চিত্রনির্মাতা আদিত্য চোপড়া আর অভিনেতা উদয় চোপড়ার মা ও রানী মুখার্জির শাশুড়ি।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৫ দিন ধরে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা চোপড়া। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
এক শীর্ষস্থানীয় ডিজিটাল মাধ্যমের খবর অনুযায়ী, পামেলা চোপড়া নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। মাল্টি অরগ্যান ফেলিওরের জন্য তাঁর মৃত্যু হয়েছে।
‘যশরাজ ফিল্মস’ প্রযোজনার পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (২০ এপ্রিল) সকাল ১১টায় পামেলার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সংবাদে এমনটাই জানা গেছে।
১৯৭০ সালে যশ চোপড়া আর পামেলা চোপড়ার বিয়ে হয়েছিল। যশ চোপড়ার মৃত্যুর প্রায় ১১ বছর পর পামেলা চোপড়া ইহলোক ত্যাগ করলেন। পামেলা চোপড়া নেপথ্য গায়িকা ছিলেন। তিনি লেখক ও প্রযোজকও বটে। হিন্দি ছায়াছবির দুনিয়ায় তাঁর অনেক অবদান আছে। যশ চোপড়ার ছবির সংগীতের সঙ্গে তিনি নানাভাবে জড়িয়ে থাকতেন।
Posted ২:৫৯ পিএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।