ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সালমানের পর এবার রাখি সাওয়ান্তকে হত্যার হুমকি

  |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   150 বার পঠিত

সালমানের পর এবার রাখি সাওয়ান্তকে হত্যার হুমকি

বলিউড সুপারস্টার সালমান খানের হয়ে ক্ষমা চেয়ে বিপাকে পড়লেন রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্ত। সালমানের মতোই প্রাণনাশের হুমকি পেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ই-মেইলে আবারও মৃত্যুর হুমকি পেয়েছেন সালমান খান। সুপারস্টারকে হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণই গ্যাং। সুপারস্টারের সঙ্গে এবার তালিকায় রয়েছেন রাখি সাওয়ান্তও।

ই-মেইলে বিষ্ণই গ্যাং রাখিকে সালমান খানের কাছ থেকে দূরে থাকতে বলেছেন। গত মার্চ মাসে লরেন্স বিষ্ণই সালমানকে হত্যার হুমকি দেওয়ার পর রাখি রাস্তার মাঝখানে বসে সালমানের পক্ষ থেকে বিষ্ণই গ্যাংয়ের কাছে ক্ষমা চান। এরপর থেকেই সালমানের সঙ্গে টার্গেট হয়েছেন রাখি। কয়েক দিন ‘রকি ভাই’ নামে একজন ফোন করে আগামী ৩০ এপ্রিল সালমানকে হত্যার হুমকি দিয়েছিলেন। যদিও পরে এটি একটি প্রতারণামূলক কল বলে প্রমাণিত হয়।

রাখি নিজেকে ‘সালমান ভক্ত’ হিসেবে ঘোষণা করে থাকেন। কিছুদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছিলেন, ‘মেরে ভাই, সালমানের উপর খারাপ নজর দিও না। আমি বলছি সালমান খান খুব ভালো মানুষ। গরীবকে সাহায্য করে, একজন কিংবদন্তি, সালমান ভাইয়ের জন্য প্রার্থনা করো। উনি মানুষের জন্য কত কী করেন। আমি চাই সালমান ভাইয়ের শত্রুদের চোখ খারাপ হয়ে যাক। স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাক। আমি আল্লার কাছে প্রার্থনা করব- যাতে কেউ আমার সালমান ভাইয়ের জন্য খারাপ না ভাবে।’

এদিকে গত মাসে জেল থেকে লরেন্স বিষ্ণোই সাক্ষাৎকার দিয়ে জানান, ক্ষমা চাইতে হবে সালমানকে। কৃষ্ণসার হরিণ হত্যার জন্য তাদের গ্রামের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। তবেই তারা বন্ধ করবেন সালমানকে খুনের ছক। তারপর আরও বাড়িয়ে দেয়া হয় এই অভিনেতার নিরাপত্তা। বর্তমানে সালমানকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে মহারাষ্ট্র সরকার। নিজে একটি বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে ফিল্মের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল সালমান খান।

Facebook Comments Box

Posted ২:৪৬ পিএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।