ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুক্তরাষ্ট্র মাতাবে ব্যান্ড চিরকুট

  |   সোমবার, ১০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   141 বার পঠিত

যুক্তরাষ্ট্র মাতাবে ব্যান্ড চিরকুট

তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট সফরে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক এই সফর চলবে আগামী জুন-এর শেষ পর্যন্ত। চিরকুট ব্যান্ড জানিয়েছে, তাদের প্রথম কনসার্ট হবে বোস্টনে। এই পুরো সময়ে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা।

ব্যান্ডের মুখপাত্র সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন, ‘সব ঠিক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশে দেশ ছাড়ব আমরা। প্রিয় শ্রোতা, শুভাকাঙ্খীরা আমাদের জন্য নিশ্চয়ই দোয়া করবেন যেন সব সুন্দরভাবে সম্পন্ন হয়। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাব, বন্ধু গো, যাদুর শহর, খালাস থেকে লালে লালের সুবাসে দেখা হোক আমেরিকায়।’

বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে দীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৫ ও ২০১৬ সালে দুটি পূর্ণাঙ্গ সফর করেছিল তারা। এ ছাড়াও গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্ব সংগীতের কিংবদন্তিতূল্য ব্যান্ড স্করপিয়ন্স-এর সঙ্গে কনসার্টে অংশ নেয় চিরকুট।

এ ছাড়া মিউজিক ফেস্টিভ্যাল ‘সাউথ বাই সাউথ ওয়েস্টে’ (SXSW) ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে ব্যান্ডটি। বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালেশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট।

তারই ধারাবাহিকতায় এই সফর আয়োজন করছে যুক্তরাষ্ট্রের জ্যামিং এন্টারটেইনমেন্ট ও দৃক।

Facebook Comments Box

Posted ১১:১০ পিএম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।