| সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 159 বার পঠিত
মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ভেঙে গেল । অর্ধযুগ চুটিয়ে প্রেম করেছেন তারা ফলে কারও অজানা ছিল না তাদের হৃদয়ঘটিত সম্পর্কের কথা। হলিউডের প্রথম সারির গণমাধ্যমকে টেইলর-অ্যালেনের বিচ্ছেদের কথা জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনেরা।
টেইলর-অ্যালেনের ঘনিষ্ঠজনেরা জানান, দুই তারকার বিচ্ছেদ বন্ধুত্বপূর্ণ ছিল। কোনও অতিনাটকীয়তা তাদের মধ্যে দেখা যায়নি। সুইফট যখন তার ‘ইরাস’ সফরে ব্যস্ত তখনই বিচ্ছেদ ঘটে। এই সফরে জো ওরফে বয় ‘ইরাজড’-এরও যাওয়ার কথা ছিল। কিন্তু অভিনেতাকে দেখা যায়নি।
তাদের ঘনিষ্ঠদের দাবি, তখনই বিচ্ছেদ হয়েছে তাদের। একারণেই অ্যালউইনকে কোনও শো-তে দেখা যায়নি। প্রসঙ্গত, এত বছরের সম্পর্ককে তারা সম্পূর্ণ ব্যক্তিগত রেখেছিলেন। বাগদানের গুজবকেও অস্বীকার করেছিলেন। হলিউড বলছে, ২০১৬ সালে তাদের সম্পর্কের শুরু। অতিমারিতে এক সঙ্গে গানও বাঁধেন তারা। যার পরিণাম গ্র্যামি অ্যাওয়ার্ড।
এদিকে টেইলর-অ্যালেনের বিচ্ছেদের খবর শুনে হতাশ তাদের অনুরাগীরা। প্রিয় তারকাদের দুটি পথ দুদিকে বেঁকে যাওয়ার ঘটনা তারা মানতেই পারছেন না।
উল্লেখ্য, ২০১৭ সালের জুনে প্রথম দেখা হয় টেলর সুইফট-জো অ্যালউইনের। সে সময় প্রথম একসঙ্গে ন্যাসভিলের এক বেলকনিতে বসে কফি পান করতে দেখা যায় এই প্রেমিকযুগলকে। এর প্রায় এক মাস পর নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায় দুজনকে। তবে টেইলর সুইফটের জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগেও জো জোনাস, টম হিডেলস্টোন, হ্যারি স্টাইলস, কনর কেনেডি ও জ্যাক জিলেনহলের সঙ্গে প্রেম করেছেন এই গায়িকা।
Posted ৭:০৬ এএম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।