ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

২৭ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেস

  |   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   153 বার পঠিত

২৭ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেস

২৭ বছরের বিবাহিত জীবনের পর অভিনেতা হিউ জ্যাকম্যান ও তার স্ত্রী ডেবোরা-লি ফার্নেসের মধ্যে বিচ্ছেদ হতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

পিপল ম্যাগাজিন-এর খবর অনুযায়ী, অস্ট্রেলীয় এ দম্পতি জানিয়েছেন তারা ‘একসঙ্গে প্রায় তিন দশক কাটাতে পেরে ধন্য’।

‘আমাদের দুজনার পথ আজ পরিবর্তন হচ্ছে এবং নিজেদের ব্যক্তিক উৎকর্ষের জন্য আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি,’ এক বিবৃতিতে বলেন তারা।

টেলিভিশন শো কোরেলি‘র সেটে ১৯৯৫ সালে জ্যাকম্যান ও ফার্নেসের দেখা হয়েছিল।

তাদের দেখা হওয়ার সময় ফার্নেস প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী ছিলেন। তবে জ্যাকম্যান তখন সদ্য ড্রামা স্কুল থেকে বেরিয়েছিলেন।

১৯৯৬ সালে তারা বিয়ে করেন। পরে দুই সন্তাকে দত্তক নেন এ দম্পতি। তাদের সন্তানদের বয়স এখন ২৩ ও ১৮।

পিপল ম্যাগাজিনে ছাপা হওয়া বিবৃতি অনুযায়ী, জ্যাকম্যান-ফার্নেস দম্পতি জানিয়েছেন, তাদের পরিবার ‘সবসময় সর্বোচ্চ অগ্রাধিকারে ছিল এবং সবসময় থাকবে’।

এক্স-মেন ফ্র্যাঞ্চাইজে উলভারিন চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত জ্যাকম্যান। এছাড়া দ্য গ্রেটেস্ট শোম্যান, লে মিজারেবল ইত্যাদি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Facebook Comments Box

Posted ৩:৩৮ এএম | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।