ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

২০ বছর পর আবার দেখা যাবে ‘অক্ষয়-রাভিনা’ জুটিকে

  |   বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   171 বার পঠিত

২০ বছর পর আবার দেখা যাবে ‘অক্ষয়-রাভিনা’ জুটিকে

কিছুদিন আগে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। তবে এবার পুরস্কার অনুষ্ঠান নয়, একটি সিনেমায় একসঙ্গে দেখা যাবে একসময়ের হিট জুটি অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনকে। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ‘ওয়েলকাম ৩’ সিনেমায় দেখা যাবে তাঁদের।

একসময় হিন্দি জুটি বেঁধে ‘মহড়া’সহ অনেক জনপ্রিয় সিনেমায় জুটি বেঁধেছেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। তাঁদের সর্বশেষ দেখা যায় ‘পুলিশ ফোর্স: অ্যান ইনসাইডার স্টোরি’ সিনেমায়। এবার হিট ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তৃতীয় কিস্তিতে দেখা যাবে তাঁদের। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম হবে ‘ওয়েলকাম টু জঙ্গল’। ছবিটি হবে অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার। এর মধ্যেই সিনেমাটির প্রাক্‌–প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে।

নব্বইয়ের দশকের এই হিট জুটি ‘মহড়া’ ছাড়াও একসঙ্গে ‘বারুদ’, ‘কিমাত’, ‘দাবা’ ইত্যাদি সিনেমা করেছেন। ‘মহড়া’ সিনেমায় তাঁদের গান ‘টিপ টিপ বরসা পানি’ ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:৫০ এএম | বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।