সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

‘হেরা ফেরি থ্রি’ নির্মাণ নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তা অক্ষয়ের

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

‘হেরা ফেরি থ্রি’ নির্মাণ নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তা অক্ষয়ের

জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন দর্শকরা। তবে সিনেমাটির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। আইনি জটিলতার কারণে আপাতত আটকে গেছে ‘হেরা ফেরি থ্রি’-এর কাজ। এই পরিস্থিতিতে বলিউড অভিনেতা অক্ষয় কুমার শঙ্কা প্রকাশ করেছেন।

সম্প্রতি তার সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘ভূত বাংলা’ সিনেমার প্রচারণা উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে ‘হেরা ফেরি থ্রি’ প্রসঙ্গ।

আইনি জটিলতা কাটিয়ে সিনেমাটি আলোর মুখ দেখবে কি না- এমন প্রশ্নের জবাবে অক্ষয় সরাসরি বলেন, ‘আপাতত কিছুই হচ্ছে না।’ অভিনেতা আরও জানান, কাজ অন্তত এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। বিষয়টি তার জন্য বড় ধাক্কা হলেও উদ্ভূত পরিস্থিতি মেনে নিয়েছেন এই অভিনেতা।

সিনেমাটি পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে অক্ষয় জানান, এর পেছনে চুক্তি-সংক্রান্ত বেশ কিছু জটিলতা রয়েছে যা তিনি প্রকাশ্যে বলতে পারছেন না। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠির এই ত্রয়ীকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য খবরটি হতাশাজনক। অক্ষয় বলেন, ‘আমার একটাই প্রার্থনা, এমন সময়ে যেন সিনেমাটি তৈরি না হয় যখন আমরা বুড়ো হয়ে যাব।’

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মূলত সিনেমার স্বত্ব নিয়ে আইনি জটিলতায় আটকে গেছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির নতুন কিস্তি। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছে ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’। সংস্থাটির দাবি, ২০২২ সালেই তারা সিনেমার স্বত্ব কিনে নিয়েছে; ফিরোজের শুধু সিক্যুয়েল বানানোর অধিকার ছিল, নতুন সিনেমা নয়।

এদিকে ফিরোজের কাছ থেকেই স্বত্ব কিনে বিপাকে পড়েছেন অভিনেতা অক্ষয় কুমার। এই ত্রিমুখী আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত রাজু, শ্যাম ও বাবুরাও চরিত্রের রসায়ন পর্দায় ফেরার কোনো সম্ভাবনা নেই।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১০:৩২ এএম | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।