| বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 152 বার পঠিত
‘দ্য ভ্যাকসিন ওয়ার’র পর পরবর্তী সিনেমার শ্যুটিং করছেন অভিনেতা নানা পাটেকর। শ্যুটিং চলাকালে তার কাছাকাছি এসে সেলফি তোলার চেষ্টা করেছিলেন এক ভক্ত। এসময় ওই ভক্তের মাথায় সজোরে থাপ্পড় মারেন এই অভিনেতা। আর বিষয়টি নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।
ভিডিওতে দেখা গেছে এক সরু ও ব্যস্ত রাস্তায় শুটিং চলছে। শটের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন অভিনেতা। তখনই এক ভক্ত তার কাছে এসে সেলফি তোলার চেষ্টা করেন। ভক্তের কাণ্ডে বিরক্ত হয়ে নানা পাটেকর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে চড় বসিয়ে দেন। এরপর নিরাপত্তারক্ষী এসে সেই ভক্তকে সরিয়ে নেন।
এর আগে, শেষবার বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এ দেখা গিয়েছিল নানা পাটেকরকে। তখন গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রী বলেছিলেন, আমাকে অনেকেই বলেছিলেন মাথা খারাপ হয়ে যায়নি তো? নানা পাটেকরকে অভিনয়ে নিচ্ছি কেন। তিনি তো রীতিমতো ডিরেক্টরদের মারেন।
‘মি টু’ মুভমেন্টে নাম জড়ায় নানা পাটেকরের। এরপর বহুদিন বলিউডে দেখা যায়নি অভিনেতাকে। সম্প্রতি ‘ভ্যাকসিন ওয়ার’ দিয়ে ফিরেছেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কে নানা পাটেকার।
এবার অনেক দিনের বিরতির পর প্রকাশ ঝা পরিচালিত রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘লাল বাত্তি’তে দেখা যাবে নানা পাটেকরকে। ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হবে এই থ্রিলার সিনেমাটি। আর এই সিনেমা দিয়েই ওটিটিতে আত্মপ্রকাশ করবেন নানা পাটেকর।
Posted ১২:৩৩ পিএম | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।