ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সার্টিফিকেশন বোর্ড থেকে এবারও অব্যাহতি চাইলেন খিজির হায়াত

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   203 বার পঠিত

সার্টিফিকেশন বোর্ড থেকে এবারও অব্যাহতি চাইলেন খিজির হায়াত

নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অব্যাহতি চাইলেন নির্মাতা খিজির হায়াত খান। সোমবার (১৯ জানুয়ারি) তিনি এ বিষয়ে সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন দিয়েছেন।

নির্মাতার ভাষ্য, এবার সদ্য গঠিত সার্টিফিকেশন বোর্ডে আবারও তাকে অর্ন্তভুক্তি করার আগে এ বিষয়ে তার সঙ্গে কোনোপ্রকার আলোচনা বা তার কোনো সম্মতি গ্রহণ করা হয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এমন কাণ্ডে তিনি বিস্ময় প্রকাশ করেন।

অব্যাহতি পত্রের একটি অংশে এই নির্মাতা বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, যে কাঠামো ও বাস্তবতায় আমি পূর্বে পদত্যাগ করেছি, সেই কাঠামো অপরিবর্তিত থাকা অবস্থায় পুনরায় একই দায়িত্ব গ্রহণ করা আমার নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন অবস্থায় দায়িত্ব গ্রহণ করা ব্যক্তিগতভাবে আমার জন্য যেমন অসঙ্গত, তেমনি রাষ্ট্রীয় দায়িত্বের প্রতিও তা সম্মানজনক হবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব তাসলিমা নূর হোসেনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার। ১৫ সদস্যের এই বোর্ডে রাখা হয়েছে চলচ্চিত্রাঙ্গনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের।

বগঠিত বোর্ডে চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ও চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান আছেন। এছাড়াও আছেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির ও পরিচালক তাসমিয়া আফরিনকে সদস্য করা হয়েছে। তাঁদের সঙ্গে বোর্ডে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি।

নতুন বোর্ডে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রদর্শক সমিতির প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত হয়েছেন।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব। আর সদস্যসচিব হিসেবে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

Facebook Comments Box

Posted ৭:৫৩ এএম | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।