ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সামরিক প্রশিক্ষণে যাচ্ছেন বিটিএসের আরও চার তারকা

  |   শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   160 বার পঠিত

সামরিক প্রশিক্ষণে যাচ্ছেন বিটিএসের আরও চার তারকা

বর্তমানে ব্যান্ডটির তিনজন সদস্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। তারা হলেন জিন, জে-হোপ আর সুগা। এমতাবস্থায় প্রশিক্ষণে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছেন বাকি চার তারকা আরএম, জিমিন, ভি এবং জাংকুক।

বিটিএস ব্যান্ডের সদস্য আরএম, জিমিন, ভি এবং জাংকুকের দক্ষিণ কোরিয়ার রীতি মেনে এখনো বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেয়া হয়নি। তাই প্রশিক্ষণ শুরু করতে ব্যান্ডটির এই চার সদস্য ইতিমধ্যেই নিজের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করেছেন।

এই তথ্য জানিয়েছে বিটিএস’র মিউজিক এজেন্সি ‘বিগহিট এন্টারটেইনমেন্ট’।

এক বিবৃতিতে বিগহিট বলছে, ” আমরা আমাদের ভক্তদের জানাতে চাই, আরএম, জিমিন, ভি এবং জাংকুক সামরিক তালিকাভুক্তির কাজ শুরু করেছেন। প্রশিক্ষণে যেতে ব্যক্তিগতভাবে নানা ধরনের প্রস্তুতিতে আছেন তারা।  নিরাপদে ফিরে আসা পর্যন্ত তাদের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে।”

আরএম, জিমিন, ভি এবং জাংকুকের প্রতি সব ধরনের সহযোগিতা নিয়ে ‘বিগহিট’ পাশে থাকারও ঘোষণা দিয়েছে।

সামরিক প্রশিক্ষণের জন্য গত জুন মাস থেকে বিটিএস নিজেদের কার্যক্রমে বিরতি দিয়েছে। এর আগে বিটিএস সদস্যদের প্রশিক্ষণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হবে কি-না, সেটি নিয়ে বহু বিতর্ক হয়েছে। কেননা তারা কে-পপ সঙ্গীতের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার হয়ে বিলিয়ন ডলার উপার্জন করেছে এবং দেশটির ভাবমূর্তি বাড়িয়েছে।
 
দক্ষিণ কোরিয়ার অলিম্পিক জয়ী খেলোয়াড় কিংবা ক্লাসিক্যাল সংগীতের কিছু শিল্পীদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়টি কিছু কিছু ক্ষেত্রে শিথিল হলেও বিশ্ববিখ্যাত কে-পপ তারকাদের জন্য সেটি প্রযোজ্য হয়নি।
 
এদিকে কোরিয়ান পপ মিউজিককে বিশ্বজুড়ে আরও ছড়িয়ে দিতে গত সেপ্টেম্বর মাসে বিটিএসের সাত সদস্যই নিজেদের মিউজিক লেবেলের সাথে চুক্তি নবায়ন করেছেন।
Facebook Comments Box
বিষয় :

Posted ১২:৫২ পিএম | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।