নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | 209 বার পঠিত
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর বাসাটিতে অভিযান চালিয়ে এসব মুদ্রা উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ওই বাসাটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন— বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ঐ ভবনটি ঘিরে ফেলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। পরে বাসাটিতে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে।
ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানে মোট তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, বিদেশি মুদা রয়েছে টাকার পরিমাণে ১০ লাখ তিন হাজার ৩০৬। এর মধ্যে ইউএস ডলার তিন হাজার, মালেশিয়ান রিংগিত এক হাজার ৩২০, সৌদি রিয়াল দুই হাজার ৯৬৯, সিঙ্গাপুরি ডলার চার হাজার ১২২, অস্ট্রেলিয়ান ডলার এক হাজার ৯১৫, কোরিয়ান ইউয়ান ৩৫ হাজার ও চাইনিজ ইউয়ান ১৯৯।
Posted ৩:৩৭ পিএম | শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।