ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

’সাদা সাদা কালা কালা’ গানে মজলেন তানজানিয়ার কিলি পল

  |   সোমবার, ২৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   149 বার পঠিত

’সাদা সাদা কালা কালা’ গানে মজলেন তানজানিয়ার কিলি পল

‘তুমি বন্ধু কালা পাখি/আমি যেন কি?/বসন্ত কালে তোমায়/বলতে পারিনি…’— স্পষ্ট উচ্চারণে বাংলা গান গেয়ে উঠলেন তানজানিয়ার সোশ্যাল মিডিয়া স্টার কিলি পল। আর তা শুনে মুগ্ধ ‘হাওয়া’ সিনেমার চান মাঝি অর্থাৎ চঞ্চল চৌধুরী। নিজেই শেয়ার করলেন ভিডিও।

টিকটক অ্যাপের মাধ্যমে ভিডিও তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন কিলি। ইনস্টাগ্রামে তার ৫১ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। সেখানেই নানা ভিডিও আপলোড করেন। শুরুতে বলিউড গানের ভিডিও তৈরি করতেন কিলি। কিছু ভিডিওতে তার বোন নিমাকেও দেখা যেত। কিন্তু জনপ্রিয়তা যত বাড়তে ততই ভারতের বিভিন্ন প্রান্তের ভাষার ভিডিও তৈরি করছেন আফ্রিকান স্টার। এবার তিনি মজলেন বাংলাদেশের ‘সাদা সাদা কালা কালা’ গানে।

প্রসঙ্গত, বাংলাদেশের ছবি ‘হাওয়া’ মুক্তি পাওয়ার পর থেকে ‘সাদা সাদা কালা কালা’ গানটি দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়তা পায়। এর আগে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সাদা সাদা কালা কালা গেয়েছিলেন চঞ্চল। পরে নচিকেতার সঙ্গেও এই গানে কণ্ঠ মেলান।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:৩৫ এএম | সোমবার, ২৯ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।