নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 259 বার পঠিত

ডাকসু নির্বাচনে বাম জোট সমর্থিত ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’-এর প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেওয়া ঢাবি শিক্ষার্থী আলী হুসেনকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির জানিয়েছে, সে শিক্ষার্থী শিবিরের কেউ নয়।
তবে এবার ছাত্রদলের দাবি, রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া সে ছাত্র শিবিরেরই নেতা। তার সে কাণ্ডের প্রতিবাদস্বরূপ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
শুধু এই ঘটনাই নয়, সারা দেশে নারী শিক্ষার্থীদের প্রতি ঘটে যাওয়া সাইবার বুলিয়িংয়েরও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। তারই প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করবে সংগঠনটি। সোমবার এ তথ্য জানানো হয়েছে দলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
সে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’
সেখানে আরও যোগ করা হয়, ‘মঙ্গলবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সারাদেশের নেতাকর্মীদের কর্মসূচি পালনের এবং নারী নিপীড়কদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহবান জানিয়েছেন।’
এর আগে সেই আলী হুসেন প্রসঙ্গে ঢাবি শিবির ছাত্রশিবির অভিযোগ করে, তাকে শিবির কর্মী বলে তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সংগঠনটির দাবি, তার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। আলী হুসেন নিজেও ফেসবুক লাইভে এসে বলেছেন যে তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন।
ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘যিনি ক্রাইম করেছেন তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা এই ঘটনার পরপরই প্রশাসনকে কল করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। এই রকম নারীর বিরুদ্ধে স্লাট-শেইমিং এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাজে ভাষায় যে কালচার গড়ে উঠেছে সেটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, লড়াই। এই লড়াইটা সমন্বিতভাবে হওয়ার দরকার ছিল।’
Posted ২:০৯ এএম | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।