ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শাহরুখের পাঠানকে ছাড়িয়ে গেল সানির ’গদর-২’

  |   শনিবার, ১৯ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   158 বার পঠিত

শাহরুখের পাঠানকে ছাড়িয়ে গেল সানির ’গদর-২’

দীর্ঘ ২২ বছর পর পর্দায় ‘তারা সিং’ হয়ে ফিরছেন সানি দেওল। ভারতে সিনেমাটি ঘিরে উন্মাদনা চরমে।

বছরের শুরুতে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার ‘ঢায় কিলো কা হাত’-এর জাদুতে তাণ্ডব দেখাচ্ছেন সানি দেওল।

মুক্তির প্রথম দিনে ‘গদর ২’ আয় করেছে ৪০ কোটি রুপি। যা চলতি বছরে বলিউড বক্স অফিসে প্রথম দিনের আয়ে দ্বিতীয় সর্বোচ্চ। তেইশের জানুয়ারিতে পঞ্চাশোর্ধ্ব শাহরুখের ‘পাঠান’ মুক্তির দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি।

দীর্ঘ ২২ বছর পর ফিরে তারা সিং ওরফে সানি দেওল বক্স অফিসে এমন ঝড় তুলবেন তা হয়তো অনেকেই ভাবেননি। কিন্তু সেটাই দেখল শুক্রবার (১১ আগস্ট) মুক্তি পাওয়া ‘গদর ২’র দর্শকরা।

বক্স অফিস ব্যবসার পরিসংখ্যান অনুযায়ী মুক্তির পরে দ্বিতীয় শুক্রবার শাহরুখের ‘পাঠান’ ব্যবসা করেছিল ১৩ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকারও বেশি। আমিরের ‘দঙ্গল’ ও সালমানের ‘বজরঙ্গি ভাইজান’সিনেমার ঝুলিতে এসেছিল যথাক্রমে ১৮ কোটি ও ১২ কোটি ৭৫ লাখ রুপি। সেখানে সানির ‘গদর-২’ ব্যবসা করেছে প্রায় ২০ কোটি রুপি।

গত বছরের অন্যতম বাণিজ্যিকভাবে সফল সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইল্স ’-এর দ্বিতীয় শুক্রবারের ব্যবসাকেও ছাপিয়ে গিয়েছে ‘গদর-২’। দ্বিতীয় শুক্রবার বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা ব্যবসা করেছিল প্রায় ১৯ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকা।

বক্স অফিসে যেভাবে লক্ষ্মীলাভ হচ্ছে ‘গদর ২’র। তাতে বলেই দেওয়া যায় প্রথম পর্বের মতো এই ছবির দ্বিতীয় পর্বও সুপারহিট হওয়ার পথে। সানি দেওল ছাড়াও ছবিটিতে আছেন আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, সিমরাত কৌর, মনীশ ওয়াধওয়া প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:৫৪ পিএম | শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।