ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শাড়ি নিয়ে বিতর্ক, মুখ খুললেন তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   377 বার পঠিত

শাড়ি নিয়ে বিতর্ক, মুখ খুললেন তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি । সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কাজ করছেন ‘সোলজার’ নামে একটি সিনেমায়। এটির মাধ্যমে চলচ্চিত্রে তানজিন তিশার অভিষেক হতে যাচ্ছে।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। ঠিক তেমনি বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে নানা সমালোচনারও জন্ম দিয়েছেন। এবার অভিনেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক নারী উদ্যোক্তা।

ওই নারী উদ্যোক্তার অভিযোগ, প্রমোশনের বিনিময়ে তার কাছ থেকে শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা রক্ষা করেননি তিনি।

জানা গেছে, গত ১৭ জানুয়ারি তানজিন তিশা তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম থেকে একটি অনলাইন ফ্যাশন পেজের ইন্সটাগ্রামে যোগাযোগ করেন। সেখানে তিনি জানতে চান জামদানি কী কী আছে? এরপর কয়েকটি শাড়ির ছবি পাঠানোর পর দাম জানতে চান এই অভিনেত্রী। ফ্যাশন পেজ থেকে জানানো হয় শাড়িগুলোর আলাদা আলাদা দাম। এরপর তিশা একটি শাড়ি পছন্দ করেন এবং বাসার ঠিকানা দেন। ওই ফ্যাশন পেজ থেকে জানানো হয় তিশাকে শাড়িটি টাকা দিয়ে কিনতে হবে না, বিনিময়ে শাড়ি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শাড়ি এবং ফ্যাশন পেজটি প্রমোশন করে দিলেই হবে। তিশাও এই প্রস্তাবটি মুহূর্তেই লুফে নেন। শাড়িটি যথাসময়ে তিশার বাসায় পাঠিয়ে দেওয়া হয়।কিন্তু শাড়ি গ্রহণের প্রায় ১০ মাস সময় অতিবাহিত হলেও তিশার বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তুলেন ওই নারী উদ্যোক্তা।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অবেশেষ এ নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। পাঠানো উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে ‘প্রতারক’ হিসেবে উল্লেখ করেছেন হাস্যরসের ছলে।

ফেসবুক পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’

অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

Facebook Comments Box

Posted ১:৫৩ পিএম | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।