ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শাকিরার নামে আবারও কর ফাঁকির অভিযোগ

  |   শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   118 বার পঠিত

শাকিরার নামে আবারও কর ফাঁকির অভিযোগ

দ্বিতীয়বারের মতো কর ফাঁকির অভিযোগ উঠল কলম্বিয়ান পপ তারকা শাকিরার নামে। এমন অভিযোগ এনেছে স্পেন।

দেশটির প্রসিকিউটরদের অভিযোগ, ২০১৮ সালে ৬.৭ মিলিয়ন ইউরো (৭.১ মিলিয়ন ডলার) কর ফাঁকি দিয়েছেন শাকিরা। খবর বিবিসির।

শাকিরা এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য লাখ লাখ ডলার অগ্রিম পেমেন্টে ব্যর্থ হওয়ার সময়ে এ কর ফাঁকি দেওয়া হয় বলে উল্লেখ করে তারা।

স্প্যানিশ প্রসিকিউটররা এ বছরের জুলাইতে তার নামে দ্বিতীয় তদন্ত শুরু করে। কিন্তু এ বিষয়ে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)।

স্প্যানিশ নেটওয়ার্ক আরটিভিই বলছে, শাকিরা নতুন অভিযোগ সম্পর্কে অবগত। কিন্তু সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী, বর্তমানে মায়ামিতে স্থায়ীভাবে বসবাসরত শাকিরার লিগ্যাল টিমকে এখনও এ নিয়ে কিছু জানানো হয়নি।

তারা রয়টার্সকে এক বিবৃতিতে জানায়, ২০১২-১৪ সালে কর ফাঁকি নিয়ে শাকিরার নামে যে অভিযোগ তোলা হয়েছে, সেটির ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছেন। ২০ নভেম্বর থেকে এ মামলার ট্রায়াল শুরু হওয়ার কথা।

এর আগে, ২০১৮ সালে শাকিরার  নামে কর ফাঁকির অভিযোগ আনা হয়। আইনজীবীদের ভাষ্যমতে, তিনি ২০১২ থেকে ২০১৪, এ দুই বছর স্পেনে বসবাস করেছেন। কিন্তু শাকিরার আইনজীবীদের দাবি, তিনি ২০১৫ সাল পর্যন্ত বাহামাসের করদাতাদের তালিকায় ছিলেন।

চলতি নভেম্বরে শাকিরা বার্সেলোনায় ছয়টি আলাদা কর বিষয়ক অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। যদিও অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন।

২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১৪.৫ মিলিয়ন ইউরো (১৫.৩ মিলিয়ন ডলার) কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে শাকিরার নামে।
সেপ্টেম্বরে এল ম্যাগাজিনের স্প্যানিশ সংস্করণে এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিজ পক্ষ সমর্থনের জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, এ নিয়ে আমি আত্মবিশ্বাসী।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:৫৫ এএম | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।