ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শরীরের তাপমাত্রার সঙ্গে বদলাবে ফোনের রং

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   144 বার পঠিত

শরীরের তাপমাত্রার সঙ্গে বদলাবে ফোনের রং

অপ্পোর জনপ্রিয় ৫জি ভার্সনের একটি মডেল রেনো১৪ ফোনটি বাজারে আনলো সংস্থাটি। বিশেষ এক ফিচার রয়েছে সেই ফোনটিতে। এ ফোনের ব্যাক অর্থাৎ রেয়ার প্যানেলে পাওয়া যাবে মান্ডালা আর্টের ডিজাইন। এ ছাড়া এ ফোনে রয়েছে রেয়ার প্যানেলে একটি বিশেষ ফিচার।

অপ্পো ব্যবহারকারীরা গ্লোশিফট টেকনোলজির সাপোর্ট পাবেন। এই বিশেষ প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীদের তাদের দেহের তাপমাত্রা অনুসারে ফোনের ব্যাক প্যানেলের রং পরিবর্তন হবে। আর বিশেষ করে কালো থেকে সোনালি রং হতে পারে। একটিই র‌্যাম ও স্টোরেজ কনফিগারেশন নিয়ে লঞ্চ হয়েছে অপ্পো রেনো১৪ ৫জি দিওয়ালি অ্যাডিশন।

এ ফোনটির বিশেষ অ্যাডিশন ভারতে লঞ্চ হয়েছে। বেশ কিছু ছাড়ে কেনা যাচ্ছে এ ফোনটি। অপ্পো রেনো১৪ ৫জি দিওয়ালি অ্যাডিশনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধরা হয়েছে ৩৯ হাজার ৯৯৯ রুপি। ফেস্টিভ অফারে এ ফোন কেনা যাবে ৩৬ হাজার ৯৯৯ রুপিতে। অপ্পো ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট অফলাইন রিটেল দোকান থেকেও ক্রেতারা কিনতে পারবেন।

৫জি ভার্সনের রেনো১৪ ফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার স্ট্যান্ডার্ড অপ্পো রেনো১৪ মডেলের মতোই। ৬.৫৯ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর ক্যামেরা। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট। ফোনটিতে ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ রয়েছে। এ ছাড়া আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট চার্জিং।

Facebook Comments Box

Posted ৪:৪৮ পিএম | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।