| রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 120 বার পঠিত

২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতলেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। এগুলো নিজের দুই সন্তান মিলান ও সাশাকে উৎসর্গ করেছেন তিনি।
আর্জেন্টাইন ডিজে বিজার্যাপের সঙ্গে শাকিরার যৌথ গান ‘শাকিরা: বিজার্যাপ মিউজিক সেশনস, ভলিউম. ফিফটি থ্রি’ জিতেছে সং অব দ্য ইয়ার (বর্ষসেরা গান) এবং পপ সং অব দ্য ইয়ার (বর্ষসেরা পপ গান) পুরস্কার। এছাড়া ‘টিকিউজি’ গানের সুবাদে ক্যারল জি’র সঙ্গে পেয়েছেন বেস্ট আরবান/ফিউশন পারফরম্যান্স স্বীকৃতি পুরষ্কার।
এই অনুষ্ঠানে শাকিরা বলেন, ‘আমি ওদের (তার দুই সন্তান) কথা দিয়েছি হাসিখুশি থাকবো। পুরস্কারগুলো আমি স্প্যানিশ শ্রোতাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই, যারা আমার সুসময় ও দুঃসময়ে পাশে ছিলেন। স্পেনে আমি যেসব দুঃসহ ও কঠিন মুহূর্ত পার করেছি, তখন আমার প্রতি সবার ভালোবাসা ও সমর্থন অব্যাহত ছিলো।
Posted ১২:১৮ পিএম | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।