| বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 154 বার পঠিত
সম্প্রতি রাশ্মিকা মান্দানার একটি ভিডিও ভাইরাল হবার কয়েকদিনের মধ্যে এবার ডিপফেক ছবির শিকার হলেন আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘টাইগার থ্রি’র একটি দৃশ্য থেকে ক্যাটরিনা কাইফের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সাহায্যে রূপান্তর করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, ‘টাইগার থ্রি’র ট্রেলারের একটি দৃশ্যে বলিউড তারকা ক্যাটরিনা হলিউডের একজন স্টান্টওম্যানের সাথে সাদা রঙের তোয়ালে পরে লড়াই করছেন। কিন্তু ভাইরাল হওয়া ডিপফেক ছবিতে মিসেস কাইফকে আপত্তিকর পোশাকে দেখা যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) টুল ব্যবহার করে আসল ছবিটি পরিবর্তন করা হয়েছে। এআই টুল ব্যবহার করে, যেকোনো ভিডিও কিংবা ছবিতে ব্যক্তির মুখ পরিবর্তন ও প্রতিস্থাপন করা সম্ভব। যার ফলে প্রায়ই বিভ্রান্তিকর বা বানোয়াট ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ক্যাটরিনার ডিপফেক ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে ভারত জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা- সমালোচনা। ছবিটি নিয়ে ক্যাটরিনার ভক্তরা তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে।
Posted ৫:২৭ এএম | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।