নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 230 বার পঠিত
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও চিরাগ পাসওয়ান ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয়ী হন। এক সময়ে পর্দায় জুটি বেঁধেছিলেন তারা। তার পর ফের তাদের একসঙ্গে দেখা যায় লোকসভায়। নতুন করে চর্চায় উঠে আসে কঙ্গনা ও চিরাগের সমীকরণ। ফের তাদের একসঙ্গে কোনো ছবিতে দেখা যাবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বললেন চিরাগ পাসওয়ান।
২০১১ সালে ‘মিলে না মিলে হম’ছবিতে জুটি বেঁধেছিলেন কঙ্গনা ও চিরাগ। কিন্তু অভিনয় নিয়ে সে ভাবে আর এগোতে পারেননি হাজিপুরের লোক জনশক্তি পার্টির সংসদ সদস্য।
চিরাগ নিজেই জানিয়েছেন, একটা সময়ের পরে বুঝতে পেরেছিলেন, অভিনয়ে তিনি পারদর্শী নন। তাই একটি ছবি করেই তিনি সরে যান বিনোদন দুনিয়া থেকে। এমনকি, সাক্ষাৎকারে নিজের অভিনীত ছবিকে ‘জঘন্য’আখ্যাও দেন চিরাগ।
চিরাগ মজা করে জানান, তিনি এতটাই খারাপ অভিনয় করেন যে কঙ্গনাও আর তার সঙ্গে কোনো ছবিতে অভিনয় করতে রাজি হবেন না। ১৩ বছর পরে লোকসভায় কঙ্গনার সঙ্গে দেখা হয় চিরাগের। দুই সংসদ সদস্যের লোকসভায় ঢোকার মুহূর্ত ভাইরাল হয় নেটপাড়ায়। কিন্তু তাদের একসঙ্গে আর পর্দায় দেখা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিরাগ।
তার কথায়, ‘আমার সাত পুরুষে কারও অভিনয়ের সঙ্গে কোনো সংযোগ ছিল না। বংশে আমিই প্রথম অভিনয়ের চেষ্টা করেছিলাম। তবে বুঝতে দেরি হয়নি যে আমার দ্বারা অভিনয়টা হচ্ছে না। দর্শক বোঝার আগেই আমি বুঝতে পারি।
তবে রাজনীতির পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছেন কঙ্গনা। শুধু অভিনয় নয়। নিজের পরবর্তী ছবি ‘ইমার্জেন্সি’র পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি। চিত্রনাট্যও তারই লেখা বলে জানা গিয়েছে।
Posted ৫:১৯ এএম | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।