বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

জুলাই যেন উৎসবের মাস আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে। সেই উৎসবের প্রধান আকর্ষণ–‘আনন্দ মেলা’। প্রতিবছর এই মাসটিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় আয়োজিত হয় বর্ণাঢ্য এ আয়োজন। যে আয়োজনের মাধ্যমে কয়েক হাজার বাঙালির সমাবেশ ঘটে।

আনন্দ মেলার প্রতি আয়োজনে অংশ নেন বাংলাদেশের একঝাঁক তারকাশিল্পী। প্রবাসী আমেরিকানদের নেচে গেয়ে মাতিয়ে আসেন তারা। এবারও হচ্ছে এ আয়োজন। আগামী ২৫ ও ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিখ্যাত হলিউড সাইন-সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’।

ইতোমধ্যে অনুষ্ঠানটিতে পারফর্ম করার জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে আঁখি আলমগীর, দিলশাদ নাহার কণা, ইমরান মাহমুদুলসহ আরও অনেককে। তাই প্রতিবারের মতো এবারও বাংলাদেশ ও প্রবাসী শিল্পীদের পরিবেশনায় দুই দিনজুড়ে গান, নাচ, আবেগ আর দেশীয় সংস্কৃতির উচ্ছ্বাসে ভরে উঠবে লস অ্যাঞ্জেলেসের আবহাওয়া।

এবারের ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’-এর আসরে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে অভিনেত্রী ববিতাকে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘প্রবাসীদের আনন্দ মেলা অ্যাওয়ার্ড হচ্ছে প্রাণের স্পন্দন। নান্দনিক আয়োজনের পাশাপাশি আমরা ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা জানিয়ে থাকি। পাশাপাশি একজন কীর্তিমানকে আজীবন সম্মাননা জানাই। এবার বাংলাদেশের বরেণ্য অভিনেত্রী ববিতাকে আমরা আজীবন সম্মাননা জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ববিতার হাতে এই সম্মাননা তুলে দেবেন।’

এর আগে ২০২৩ সালে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে কিংবদন্তি এই অভিনেত্রীকে নিয়ে একটি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল, সে আয়োজনে আজীবন সম্মাননা দেওয়া হয়। ওই উৎসবে ববিতার সম্মানে প্রতি বছরের ৫ আগস্টকে ‘ববিতা দিবস’ হিসেবেও ঘোষণা করা হয়। সেই অভিনেত্রী এবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের আরেকটি অঙ্গরাজ্যে পাচ্ছেন আজীবন সম্মাননা।

বিষয়টি নিশ্চিত করে ববিতা বলেন, ‘এর আগে যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি সংগঠন আমাকে আজীবন সম্মাননা দিতে চেয়েছিল। নানান কারণে ব্যাটে বলে সময় মেলেনি। ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের গুড উইল অ্যাম্বাসাডর হিসেবে যখন যুক্তরাষ্ট্রেও কাজ করেছি, তখন বিভিন্ন স্টেট-এ গিয়েছি, বাংলাদেশিরা আমাকে সম্মানিত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে আনন্দ মেলা’র এই আজীবন সম্মাননা আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়। আন্তরিক ধন্যবাদ জানাই আনন্দ মেলা-সংশ্লিষ্ট সবাইকে।

এবারের আনন্দ মেলাও থাকবে সবার জন্য উন্মুক্ত, কোনো প্রবেশ মূল্য ছাড়াই। গত বছর আনন্দ মেলা লাইভ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন বিশিষ্ট গীতিকার লিটন অধিকারী রিন্টু।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:১৪ এএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।