ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মেসিকে হারিয়ে শীর্ষে শাহরুখ

  |   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   129 বার পঠিত

মেসিকে হারিয়ে শীর্ষে শাহরুখ

কিছু দিন আগে ফুটবল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে জার্মানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতে মেসি এবং তার দল। এবার সেই বিশ্বসেরা মেসিকেই হারিয়ে দিলো বলিউড বাদশা শাহরুখ খান! হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে ব্যাপারটা ফুটবলীয় কোনো বিষয়ে নয়, বরং প্রভাবশালীদের তালিকায়।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে টাইমস ম্যাগাজিনের একটি রিডার পোল। যেখানে পাঠককে ভোট দিতে বলা হয়েছিল, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে। সেখানেই মেসিকে হারিয়ে শীর্ষস্থান দখল করলেন শাহরুখ খান। সমীক্ষা বলছে, মেসির থেকে অনেক ভোটেই এগিয়ে রয়েছেন শাহরুখ।

জানা যায়, জরিপে ১.২ মিলিয়ন ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে ৪ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান। অপর দিকে ১.৮ শতাংশ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি।

তবে শুধুই মেসি নয়, এই তালিকায় ছিলেন সেরেনা উইলিয়ামস, অভিনেতা মিখেল, প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলেও। সবাইকে হারিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছলেন শাহরুখ।

বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বলিউড কিং খান। দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় ফিরেই বক্স অফিসে বাজিমাত করেছেন ‘পাঠান’ দিয়ে। ছবিটি বিশ্বজুড়ে এক হাজার কোটির বেশি ব্যবসা করেছে। ছবির এই বিশাল সফলতার ছাপ পড়ল টাইম ম্যাগাজিনের দর্শক জরিপেও।

Facebook Comments Box

Posted ২:২০ এএম | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।