রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   231 বার পঠিত

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার রেশ কাটতে না কাটতেই সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে আদালতের একটি সূত্র।

এক থাই প্লাস্টিক সার্জন অভিযোগ করেছেন—২০২৩ সালে জাকাপং তাঁকে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করানোর সময় তিনি গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেন এবং নির্দিষ্ট সময়ে অর্থ ফেরত দেওয়ার ভুল প্রতিশ্রুতি দেন। আদালত জানায়, এই আচরণ প্রতারণার শামিল এবং আদালতে তাঁর অনুপস্থিতি পালানোর চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে।

মঙ্গলবার ছিল মামলার রায় ঘোষণার কথা, কিন্তু জাকাপং আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।

স্থানীয় গণমাধ্যম দাবি করেছে—অর্থনৈতিক সংকটে থাকা জাকাপং নাকি ইতিমধ্যেই মেক্সিকোতে চলে গেছেন। তবে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রতিক্রিয়া

অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়, ‘এই আইনি প্রক্রিয়া প্রতিযোগিতা পরিচালনা বা আমাদের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সম্পূর্ণ অসংশ্লিষ্ট।’

ব্যাংককে অনুষ্ঠিত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু থেকেই ছিল বিতর্কে জর্জরিত। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালকের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশ প্রচারণামূলক কনটেন্ট পোস্ট না করায় তিনি প্রকাশ্যে তাঁকে তিরস্কার করেন। অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বোশসহ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ত্যাগও করেন। পরদিন সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান ওই সঞ্চালক। ঘটনাটি নজর কেড়ে নেয় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামেরও।

মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি একসময় ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় থাকলেও ২০২২ সালে জেকেএন গ্লোবাল গ্রুপ এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেয়। পরে প্রতিষ্ঠানটি এর অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে বিক্রি করে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ–র কাছে।

সূত্র: ইয়াহো নিউজ, আল আরাবিয়া এবং ব্যারন্স।

Facebook Comments Box

Posted ১১:৫৭ এএম | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।