| বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 162 বার পঠিত
মাকড়সার কামড়ে মৃত্যু হলো ব্রাজিলিয়ান গায়ক ডেলান মারাইসের। তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। জানা গেছে, গত ৩১ অক্টোবর গায়কের মুখে একটি মাকড়সা কামড়ে দেয়। সেদিন থেকে ভীষণ ক্লান্তি বোধ করতে থাকেন তিনি।
এমনকি পাল্টে যেতে থাকে ক্ষত জায়গার রং। শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই ঢলে পড়েন এই জনপ্রিয় গায়ক।
মারাইসের স্ত্রী সেখানকার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া গায়কের মৃত্যুর পর তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মৃত্যু সংবাদ জানানো হয়।
ক্যাপশনে লেখা হয়, ‘ডেলান মারাইসের পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে এই কঠিন সময় পাশে থাকার জন্য। আমরা আপনাদের থেকে এত ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ।’
জানা গেছে, মাকড়সার কামড়ের পর থেকেই নানা রকম লক্ষণ দেখা দিতে শুরু করে তাঁর দেহে। অ্যালার্জিক রিঅ্যাকশনও দেখা দেয়।
তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সাময়িকভাবে চিকিৎসা করে গত শুক্রবার ছেড়ে দেওয়া হয় এই গায়ককে। কিন্তু বিপদ এড়ানো যায়নি। নানা রকমের জটিলতা দেখা দিতে শুরু করে তার শরীরে। অবশেষে ৬ নভেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন মারাইস।
Posted ৬:০০ এএম | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।