ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মরণোত্তর কৃতী সম্মান পেলেন ঐন্দ্রিলা শর্মা

  |   শনিবার, ২৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   174 বার পঠিত

মরণোত্তর কৃতী সম্মান পেলেন ঐন্দ্রিলা শর্মা

মরণোত্তর কৃতী সম্মান পেয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২২ সালের ২০ নভেম্বর মারা যান তিনি।

টানা ১৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর আর সুস্থ করে ঘরে ফেরানো যায়নি নায়িকাকে।

সম্প্রতি অভিনেত্রীর কাজের স্বীকৃতি স্বরূপ ‘মরণোত্তর কৃতী সম্মান’ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সম্মান হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন ঐন্দ্রিলার মা।

ভারতীয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রী ঐন্দ্রিলার মা শিখা বলেন, এটা কি মরণোত্তর সম্মান পাওয়ার বয়স আমার মেয়েটার? ওর তো এ পুরস্কার নিজ হাতে নেওয়ার কথা। মৃত মেয়ের স্মৃতিতে কান্নায় ভেঙে পড়া এই মা এসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতারও প্রশংসা করেন।

Facebook Comments Box

Posted ৫:২৭ এএম | শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।