| বুধবার, ২৪ মে ২০২৩ | প্রিন্ট | 95 বার পঠিত

সম্প্রতি ভারতের কেদারনাথ মন্দিরে গিয়ে কটাক্ষের মুখে পড়ছেন জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সিনেমার পুরোনো ভিডিও শেয়ার করে লেখা হয়েছে বিভিন্ন কটূকথা।
ভারতের বক্স অফিসে তেমন আর চলছে না অক্ষয় ম্যাজিক। একের পর এক সিনেমা ফ্লপ। ‘বেল বটম’ থেকে ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’ থেকে হালফিলের ‘রামসেতু’, ‘সেলফি’, কোনোটাই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। তার ওপর আবার নিন্দুকদের অভিযোগ, তিনি সিনেমাতে অভিনয় করলেও, শুধুমাত্র গেরুয়া রাজনীতির জয়জয়কার করেন। এমন পরিস্থিতিতে উত্তরাখণ্ডে কেদারনাথ দর্শনে গিয়েছিলেন বলিউডের এ খিলাড়ি। আর এর ভিডিওটি টুইটারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
ভিডিওর কমেন্টবক্সেই নেতিবাচক কথা শুরু হয়ে যায়। আর এর ভিত্তি অক্ষয়ের এক পুরনো সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, মন্দিরে যাওয়া মানে নাকি টাকা নষ্ট। তিনি আগে বৈষ্ণোদেবীকে এক-দুই লাখ টাকা করে দিতেন। কিন্তু একদিন তার মনে হয় ঈশ্বরের বদলে কোনো অসহায় মানুষকে টাকাটি দেওয়া উচিত। অক্ষয় মন্দিরে দুধ ও তেল দেওয়ারও বিরোধিতা করেছিলেন।
পুরনো ভিডিও শেয়ার করে অক্ষয়কে সুবিধাবাদী বলে কটাক্ষ করা হয়। একজন লেখেন, এখন কেন মন্দিরে যাচ্ছ? মন্দিরে নাকি টাকা নষ্ট করা হয়? তাহলে ওখানে এখন কেন যাচ্ছ? এর আগের কমেন্টেই আবার একজন লেখেন, এবার তাহলে আগামী ছবিটা হিট।
Posted ৩:৪০ এএম | বুধবার, ২৪ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।