ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভেঙে গেল ফারদিন খানের ১৮ বছরের সংসার

  |   রবিবার, ৩০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   162 বার পঠিত

ভেঙে গেল ফারদিন খানের ১৮ বছরের সংসার

বলিউড অভিনেতা ফারদিন খান ও নাতাশা মাদভানির বিচ্ছেদ হয়ে গেছে। ১৭ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানলেন তারা। রবিবার (৩০ জুলাই) বলিউডভিত্তিক বেশ কিছু গণমাধ্যম তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, এক বছর ধরেই ফারদিন ও নাতাশা আলাদা থাকছিলেন। বিচ্ছেদ নিয়ে ফারদিন বা নাতাশার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র জানিয়েছে, কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ ছিল। সমঝোতায় আসতে না পেরে এক বছর ধরে আলাদা থাকছিলেন দুজন।

নাতাশা প্রখ্যাত বলিউড অভিনেত্রী মুমতাজের মেয়ে। ২০০৫ সালের ডিসেম্বরে ফারদিনের সঙ্গে তার বিয়ে হয়। ফারদিন ও নাতাশার সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। মেয়ে দিয়ানি ইসাবেলা খানের জন্ম হয় ২০১৩ সালে, ছেলে আজারিউস ফারদিন খানের জন্ম ২০১৭ সালে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:৪০ পিএম | রবিবার, ৩০ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।